ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বগুড়ায় অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার আদমদীঘি এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে (১৫) উদ্ধার করেছে র‍্যাব। একইসঙ্গে পৃথক অভিযান চালিয়ে অপহরণ ও ছিনতাই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরী ও গ্রেপ্তারকৃতদের আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, গত ১৫ জুন প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই কিশোরী নিখোঁজ হয়। এ ঘটনায় দায়ের করা মামলার সূত্র ধরে কাহালু উপজেলার ভোলতা খানপাড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় রাহুল হোসেন নামে অপহরণ মামলার এক আসামিকে আটক করা হয়। এছাড়াও পৃথক অভিযানে ছিনতাই মামলার আসামি ফাহিম হাসানকে বগুড়া শহরতলীর একটি ছাত্রাবাস থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ১৮ জুন কাহালু এলাকায় সিএনজি থামিয়ে বিপুল পরিমাণ অর্থ ও চেক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোল, অ্যাসিস্ট নাকি সময়? টাই-ব্রেকারে যেভাবে নির্ধারিত হয় বিশ্বকাপ গোল্ডেন বুট

বগুড়ায় অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৯:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬