জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নিজের কিছু ব্যক্তিগত মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সন্ধ্যায় সংসদীয় কার্যক্রমে অংশ নিয়ে তিনি বলেন, আমার কোনো মন্তব্যে কেউ যদি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়ে থাকেন, তবে আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার কোনো বক্তব্যই উদ্দেশ্যপ্রণোদিত ছিল না। মন্ত্রীর এই বিনয়ী অবস্থানকে সংসদ সদস্যরা টেবিল চাপড়ে স্বাগত জানান।
উল্লেখ্য, এর আগে বিরোধী দলের সংসদ সদস্য রুমিন ফারহানা টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছিলেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে ৬৪টি জেলায় প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা আয়োজন করা একটি বিশাল কর্মযজ্ঞ। তবে বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল।
রিপোর্টারের নাম 



















