দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা ও মানবিক বিপর্যয়ের কথা মাথায় রেখে দক্ষিণাঞ্চলে নিজেদের পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত এই কর্মসূচি স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, ফরিদপুর, মাদারীপুর, ভোলা, বরিশাল, বরগুনা ও পটুয়াখালীতে নির্ধারিত কর্মসূচি আপাতত হচ্ছে না। তবে ১৯ জুলাই থেকে পুনরায় পদযাত্রা শুরু হবে। অন্যদিকে, উত্তরাঞ্চলে এনসিপির পূর্বনির্ধারিত কর্মসূচিগুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি, যা বুধবার যথারীতি অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 






















