ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সংসদ ভবন অভিমুখে যাত্রা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধের মাধ্যমে শুরু হওয়া কর্মসূচিটি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হয়ে সংসদ ভবন অভিমুখে রূপ নেয়। বিক্ষোভকালে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংসদ ভবনসংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। দিনব্যাপী এই আন্দোলনের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং জনজীবনে স্থবিরতা নেমে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআই পরিচয়ে চাঁদা দাবি, সোনারগাঁয়ে গ্রেপ্তার ২

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সংসদ ভবন অভিমুখে যাত্রা

আপডেট সময় : ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬