ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিচার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার বিকেলে নগরীর টাউন হল চত্বর থেকে একটি কফিন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যার দুই বছর পেরিয়ে গেলেও শহীদদের পরিবার ও আহতরা এখনো ন্যায়বিচার পায়নি। তারা অবিলম্বে শেখ হাসিনাসহ বিগত সরকারের সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে, বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন সংগঠনের নেতারা।
রিপোর্টারের নাম 

























