ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে শিক্ষার্থীদের পাশে হাসনাত আবদুল্লাহ

শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করায় শিক্ষামন্ত্রীর কঠোর সমালোচনা করেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক পথসভায় তিনি বলেন, যে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল বলেই আজ অনেকে ক্ষমতার উচ্চাসনে বসেছেন, তাদের অপমান করা কাম্য নয়।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, শিক্ষার্থীদের গিনিপিগ হিসেবে ব্যবহার করে বারবার পরীক্ষা পদ্ধতির পরিবর্তন বন্ধ করতে হবে। ২০২৬ সালের পরীক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া ভুল প্রশ্ন ও অব্যবস্থাপনার জন্য শিক্ষামন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। এছাড়া তিনি স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি ও অবৈধ গ্যাস সংযোগের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুইদিনের বিরতির পর ফের বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার শঙ্কা

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে শিক্ষার্থীদের পাশে হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ০৯:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬