ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কুড়িগ্রামে সিসিটিভি বসিয়ে মাদক ব্যবসা: দুই কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের নজরদারি এড়াতে বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে ইয়াবা ব্যবসা চালানোর অভিযোগে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা, চারটি সিসিটিভি ক্যামেরা, একটি ল্যাপটপ, ডিভিআর, মনিটরসহ মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জালাল হোসেন জয় এবং আল মামুন শুভ। পুলিশ জানায়, আসামিরা বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করত। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোল, অ্যাসিস্ট নাকি সময়? টাই-ব্রেকারে যেভাবে নির্ধারিত হয় বিশ্বকাপ গোল্ডেন বুট

কুড়িগ্রামে সিসিটিভি বসিয়ে মাদক ব্যবসা: দুই কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬