ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে নিহত যুবদল-ছাত্রদল নেতার পরিবারকে নাসিকের ২০ লাখ টাকা অনুদান ও চাকরি

ট্রাকচাপায় নিহত দুই যুবদল ও ছাত্রদল নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। সোমবার দুপুরে নাসিক কার্যালয়ে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিহতদের পরিবারের সদস্যদের হাতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেন। একইসঙ্গে, দুই পরিবারের একজন করে সদস্যকে সিটি করপোরেশনে চাকরিও দেওয়া হয়েছে।

এ সময় যুবদল নেতা মাসুম বিল্লাহর বাবা বাদশা মিয়াকে নাসিকের আইন শাখায় অফিস সহকারী পদে নিয়োগপত্র দেওয়া হয়। অন্যদিকে, ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর স্ত্রী সোহানাকে নাসিকের স্বাস্থ্য বিভাগে নিয়োগপত্র প্রদান করা হয়।

চেক প্রদান অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন খান বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এই দুই পরিবারের জন্য শুধু আর্থিক সহায়তাই নয়, তাদের ভবিষ্যৎ জীবিকা নিশ্চিত করতে চাকরির ব্যবস্থাও করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ (২৭) এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) নিহত হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক চুক্তির ১১তম বার্ষিকীতে ইরানের ওপর নতুন নৌ-অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নারায়ণগঞ্জে নিহত যুবদল-ছাত্রদল নেতার পরিবারকে নাসিকের ২০ লাখ টাকা অনুদান ও চাকরি

আপডেট সময় : ০৬:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬