গাজীপুরের কাপাসিয়া সদর বাজারের মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন। রোববার ভোরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঁচজন ব্যবসায়ীকে পুনর্বাসনের জন্য নগদ ৩০ হাজার টাকা ও ১০ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে ইউএনও জানিয়েছেন, ভবিষ্যতে সরকারি বরাদ্দ এলে তা পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন করা হবে। উল্লেখ্য, গত ১২ জুলাই ভোররাতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়, যাতে সোয়া কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























