ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিরপেক্ষ ও পেশাদার হওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, অপরাধীর কোনো দল বা গোষ্ঠী নেই। পুলিশকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা সামাজিক শক্তির পক্ষ না নিয়ে জনগণের কল্যাণে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। সোমবার ডিএমপি সদর দপ্তরে জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।

কমিশনার বলেন, থানা এলাকায় মাদক কারবারি, ছিনতাইকারী ও চাঁদাবাজদের দমনে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। একই সাথে অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ তৎপর থাকতে হবে। তিনি স্পষ্ট করে জানান, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হবে, কিন্তু দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলাভঙ্গকারী কোনো পুলিশ সদস্যকে ছাড় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক চুক্তির ১১তম বার্ষিকীতে ইরানের ওপর নতুন নৌ-অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিরপেক্ষ ও পেশাদার হওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আপডেট সময় : ০৮:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬