ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান: ৫ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিবেশ রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে উচ্চশব্দ সৃষ্টিকারী ৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৫টি অবৈধ হর্ন জব্দ করা হয়।

মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দদূষণ বিধিমালা অনুযায়ী জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এছাড়াও পরিবেশ দূষণকারী বিভিন্ন কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেজেট প্রকাশের সুনির্দিষ্ট আশ্বাস নেই, চরম আর্থিক সংকটে ৪৫ ও ৪৯তম বিসিএসের সুপারিশপ্রাপ্তরা

নারায়ণগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান: ৫ যানবাহনকে জরিমানা

আপডেট সময় : ০৫:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬