ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

টেপ টেনিস থেকে বিপিএল: আব্দুল গাফফার সাকলাইনের স্বপ্নযাত্রা

টেপ টেনিস ক্রিকেটের পরিচিত মুখ আব্দুল গাফফার সাকলাইন এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ খেলার দ্বারপ্রান্তে। ৪৪ লাখ টাকায় রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে নাম লিখিয়ে এই ডানহাতি পেসার এখন স্বপ্ন বুনছেন নিজেকে বড় মঞ্চে প্রমাণের। তার এই যাত্রা শুরু হয়েছিল তৃতীয় বিভাগ থেকে, যা প্রিমিয়ার লিগ পর্যন্ত ঢাকার ক্লাব ক্রিকেটের সব স্তর পেরিয়ে এসেছে। এরপর এইচপি (হাই পারফরম্যান্স) এবং ‘এ’ দল হয়ে এখন দেশের সবচেয়ে জমকালো টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন।

সাকলাইন আলোচনায় আসেন সবশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপে তার পারফরম্যান্সের সুবাদে। ৫ ম্যাচে ৫ উইকেট শিকারের পাশাপাশি তার বোলিং অ্যাকশন এবং ক্রস সিমে বল করার ক্ষমতা সবার নজর কাড়ে। এই সাফল্যের পেছনে এইচপি ক্যাম্পে দীর্ঘ সময় কাটানোকে কৃতিত্ব দেন সাকলাইন। তিনি বলেন, “এইচপি ক্যাম্পে দুই মাস থেকে আমি নিজের দক্ষতার উন্নতি করার চেষ্টা করেছি। প্রক্রিয়া এবং সামর্থ্যের মধ্যে থাকার চেষ্টা করেছি। বাকিটা আল্লাহর ওপর ভরসা।”

টেপ টেনিস ক্রিকেট থেকে উঠে আসায় সাকলাইনকে নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল, তার সামর্থ্য নিয়ে প্রশ্নও উঠেছিল। তবে ২৮ বছর বয়সী এই পেসার মনে করেন, লক্ষ্য ঠিক থাকলে সবকিছুই সম্ভব। তার ভাষায়, “আপনি টেপ টেনিস খেলুন বা ক্রিকেট বলের খেলা, যেটাতেই খেলেন না কেন আপনাকে পারফর্ম করতে হবে। আর আপনাকে প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। আপনার লক্ষ্য সর্বপ্রথম ঠিক রাখতে হবে।”

শুধু টেপ টেনিস খেলেই এই পর্যায়ে এসেছেন এমনটা মানতে নারাজ সাকলাইন। তিনি জানান, ঢাকার ক্লাব ক্রিকেট খেলার আগে টেপ টেনিস থেকে ছুটি নিয়ে লম্বা সময় ধরে প্রস্তুতি নিতেন। তিনি বলেন, “সবাই ভাবে আমি শুধু টেপ টেনিস খেলতাম। আসলে বিষয়টা এরকম না। টেপ টেনিসের পাশাপাশি আমি ক্লাব ক্রিকেটও খেলেছি। আমি থার্ড ডিভিশন খেলেছি, সেকেন্ড ডিভিশন খেলেছি দুই বছর। ফার্স্ট ডিভিশন দুই বছর খেলেছি। টেপ টেনিসের পাশাপাশি ক্রিকেট বলও খেলেছি। তারপর প্রিমিয়ার লিগ খেলেছি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘন: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে আরও ২ বছরের কারাদণ্ড

টেপ টেনিস থেকে বিপিএল: আব্দুল গাফফার সাকলাইনের স্বপ্নযাত্রা

আপডেট সময় : ০৭:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬