ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘন: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে আরও ২ বছরের কারাদণ্ড

রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘনের দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন সিউলের একটি জেলা আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, তিনি এক রাজনৈতিক মধ্যস্থতাকারীর কাছ থেকে প্রায় ২৭ কোটি ওন মূল্যের জনমত জরিপ সেবা বিনামূল্যে গ্রহণ করেছিলেন, যা সম্পূর্ণ বেআইনি।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, বিনামূল্যে জরিপের সুবিধা পাওয়ার বিনিময়ে তিনি এক সাবেক সংসদ সদস্যের দলীয় মনোনয়ন নিশ্চিত করতে নিজের রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছিলেন। যদিও ইউন সুক-ইওল শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। বর্তমানে তিনি একাধিক আইনি জটিলতায় জর্জরিত। এর আগে সামরিক আইন জারির ঘটনায় অভ্যুত্থান পরিকল্পনার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আরও সাত বছরের কারাদণ্ড বহাল রয়েছে। সর্বশেষ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘন: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে আরও ২ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬