ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

অভয়নগরে সাপের কামড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলায় সাপের কামড়ে জেরিন খাতুন (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে দংশন করে। জেরিন স্থানীয় একটি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির কারণে বাড়ির চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। সকালে গুরুতর অবস্থায় তাকে সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

অভয়নগরে সাপের কামড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৮:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬