প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের রামু ও সদর উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি দুর্যোগকবলিত মানুষের মনোবল বৃদ্ধি করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
ত্রাণ কর্মসূচির অংশ হিসেবে সদর ও রামু উপজেলার প্রায় দেড় হাজার অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধসহ জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিশেষ দুটি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। রাকিবুল ইসলাম রাকিব বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণকালে স্থানীয় জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























