ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

৩৫ কোটি টাকা আত্মসাৎ: ফ্লাইট এক্সপার্টের ৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

অনলাইন ট্রাভেল এজেন্সি ‘ফ্লাইট এক্সপার্ট’-এর বিরুদ্ধে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে টিকিট সরবরাহ না করার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানের ভিত্তিতে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় অস্বাভাবিক মূল্যছাড়ের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। ২০১৬ সালে কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠানটি এফইবিডি (FEBD) নামে যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন নিলেও মূলত একই সাথে দুটি নামে ব্যাংকিং লেনদেন চালিয়ে আসছিল। মামলার প্রধান আসামি ও প্রতিষ্ঠানটির সিইও সালমান বিন রশিদ শাহ সায়েমসহ মোট সাতজনকে এই প্রতারণার সাথে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিআইডি জানিয়েছে, গ্রাহকদের কাছ থেকে নেওয়া টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর ও উত্তোলনের মাধ্যমে পাচার করা হয়েছে। অভিযুক্ত সিইও গত ১ আগস্ট দেশ ত্যাগ করেছেন বলেও নিশ্চিত হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

৩৫ কোটি টাকা আত্মসাৎ: ফ্লাইট এক্সপার্টের ৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৮:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬