গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জের ধরে নাছিমা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাইদুল ইসলামের বিরুদ্ধে। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ভাড়া বাসায় এ নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
নিহত নাছিমা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে। শ্রীপুর থানার ওসি মো. শাহিনুর আলম জানান, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 
























