ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বন্যা ও জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির

দেশজুড়ে চলমান বন্যা, লাগাতার অতিবৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের জোর দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে সোমবার এই দাবি জানানো হয়। বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে তারা।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েক দিনের বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের প্রধান শহরগুলোর রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। অসংখ্য পরীক্ষাকেন্দ্র এখন বন্যার পানিতে প্লাবিত অথবা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেশের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় শিক্ষার্থীদের জন্য বুকপানি ও তীব্র স্রোত পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে।

চারিদিকে যখন একের পর এক মৃত্যুর খবর আসছে, তখন পরীক্ষা চালু রাখা অত্যন্ত অমানবিক। এছাড়াও, যেসব পরীক্ষার্থীর ঘরবাড়ি ও বইখাতা বন্যার পানিতে ভেসে গেছে, তাদের পক্ষে এই মুহূর্তে পরীক্ষায় বসা কোনোভাবেই সম্ভব নয়। গ্রাম এলাকায় দিনের পর দিন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ না থাকায় শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় ভুগছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া মেধা মূল্যায়নের ক্ষেত্রে চরম বৈষম্য তৈরি করবে বলে মনে করে জাতীয় ছাত্রশক্তি।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এবং শিক্ষার্থীদের জীবন রক্ষা ও সমতা নিশ্চিত করতে জাতীয় ছাত্রশক্তি দেশব্যাপী চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়েছে। তাদের মতে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন সময়সূচি ঘোষণা করাই হবে এই মুহূর্তের সবচেয়ে প্রাজ্ঞ ও মানবিক সিদ্ধান্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী এমপিদের কার্যপরিধি ও এলাকাভিত্তিক দায়িত্ব নিয়ে সংসদে বিতর্ক

বন্যা ও জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির

আপডেট সময় : ০৬:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬