ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

চাঁদপুরে ভাড়া বাসা থেকে যুবলীগ নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তিতে নাজমুন নাহার স্বপ্না (৩৩) নামে এক যুবলীগ নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্বপ্না স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ওই বাসায় নিহতের শিশু সন্তানরা উপস্থিত ছিল। শিশুদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত নাজমুন নাহার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন এবং এলাকায় বিউটি পার্লার পরিচালনার পাশাপাশি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

চাঁদপুরে ভাড়া বাসা থেকে যুবলীগ নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬