ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

জামালপুরে অতিবৃষ্টিতে ধসে গেল গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা

টানা কয়েক দিনের ভারি বর্ষণে জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ–দেওয়ানগঞ্জ–ইসলামপুর সংযোগ সড়কের বিভিন্ন অংশ ধসে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি এমনিতেই জরাজীর্ণ ছিল, যা অতিবৃষ্টির কারণে এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ জানান, সড়কটির স্থায়ী সংস্কারের জন্য দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে। তবে সাময়িক চলাচলের সুবিধার্থে বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশে বালুর বস্তা ও ড্রামশিট দিয়ে মেরামতের কাজ শুরু করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

জামালপুরে অতিবৃষ্টিতে ধসে গেল গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা

আপডেট সময় : ০৮:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬