ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব: অডিও ভাইরাল হওয়ায় এসআই প্রত্যাহার

বগুড়ার ধুনট থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারীর অভিযোগ, স্বামীর বিচার পাওয়ার আশায় থানায় যোগাযোগ করলে এসআই মোস্তাফিজার তাকে অনৈতিক প্রস্তাব দেন। এ সংক্রান্ত কথোপকথনের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, ওই প্রবাসীর পরিবার দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ করেছিল। তদন্তের দায়িত্বে থাকা এসআই মোস্তাফিজার রহমান অভিযুক্তদের কাছ থেকে সুবিধা নিয়ে উল্টো ভুক্তভোগী নারীর ওপর কুদৃষ্টি দেন। অভিযোগের সত্যতা পাওয়ায় বগুড়া জেলা পুলিশ সুপার তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব: অডিও ভাইরাল হওয়ায় এসআই প্রত্যাহার

আপডেট সময় : ০৮:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬