ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে: জগন্নাথপুরে জনদুর্ভোগ চরম

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী জনপদে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা ঢলে নদীতীরবর্তী আশারকান্দি, পাইলগাঁও ও রাণীগঞ্জ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাণীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী সড়ক ভেঙে যাওয়ায় প্রায় ১২টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া পাইলগাঁও ইউনিয়নে বাঁধ ভেঙে বসতবাড়ি ও বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় স্থানীয়রা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

জগন্নাথপুর-বেগমপুর সড়কের ভাঙ্গাবাড়ি এলাকায় পানির তীব্র স্রোতের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, হাওর ও নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘন: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে আরও ২ বছরের কারাদণ্ড

কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে: জগন্নাথপুরে জনদুর্ভোগ চরম

আপডেট সময় : ০৭:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬