ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

পীরগাছায় জ্বালানি তেলে কারচুপি: তিন ফিলিং স্টেশনকে পৌনে ২ লাখ টাকা জরিমানা

রংপুরের পীরগাছায় জ্বালানি তেল পরিমাপে কারচুপির দায়ে তিনটি ফিলিং স্টেশনকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিএসটিআই বিভাগীয় কার্যালয় ও পীরগাছা উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার চৌধুরানী বাজারের মেসার্স চৌধুরানী ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ৭০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স স্বপন ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার জ্বালানিতে ১৫০ থেকে ৩১০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়ায় ৫০ হাজার টাকা এবং কদমতলী মোড়ের মেসার্স সোহেল এন্ড সোহাগ ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটারে ৫০০ মিলিলিটারের বেশি কম সরবরাহের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন। তিনি জানান, ওজনে কারচুপি করে গ্রাহকদের ঠকানোর অপরাধে তিনটি মামলা দায়েরের পাশাপাশি এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। বিএসটিআই রংপুরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পাহাড় ধসে মাটিচাপা পড়ল মাদরাসা, প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী

পীরগাছায় জ্বালানি তেলে কারচুপি: তিন ফিলিং স্টেশনকে পৌনে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৩১:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬