ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

রাউজানে বৃষ্টির পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাউজানে বৃষ্টির পানিতে জমে থাকা গর্তে পড়ে মোস্তাকিম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম ওই এলাকার আবু তালুকদার বাড়ির পারভেজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে খেলার সময় সবার অগোচরে ঘর থেকে বেরিয়ে যায় মোস্তাকিম। একপর্যায়ে সে জেকেরিয়া চৌধুরী ঘাটার পাশে বৃষ্টির পানিতে জমে থাকা একটি নিচু জমিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মাত্র কয়েক মাস আগে শিশু মোস্তাকিমের এক চাচাতো ভাইও একইভাবে পানিতে ডুবে মারা গিয়েছিল। অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পাহাড় ধসে মাটিচাপা পড়ল মাদরাসা, প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী

রাউজানে বৃষ্টির পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬