ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৭ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি হামলার কারণে গাজার অনেক স্থানে ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তার পাশে এখনো মরদেহ পড়ে আছে। কিন্তু টানা গোলাবর্ষণ ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকারী দল বা সিভিল ডিফেন্স কর্মীরা সেসব স্থানে পৌঁছাতে পারছেন না। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজার স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, দীর্ঘস্থায়ী এই সামরিক অভিযানে নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার মানুষ আহত হওয়ার পাশাপাশি গাজা উপত্যকার অবকাঠামো প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক মহলের আহ্বান সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পাহাড় ধসে মাটিচাপা পড়ল মাদরাসা, প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ০৯:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬