ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

উখিয়ায় পাহাড় ধসে মাটিচাপা পড়ল মাদরাসা, প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড় ধসের এক ভয়াবহ ঘটনায় একটি মাদরাসা মাটির নিচে চাপা পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জন শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পের ইরানি পাহাড় এলাকায় অবস্থিত খদিজাতুল কুবরা মহিলা মাদরাসা ও হেফজখানায় এই ভূমিধসের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় মাদরাসাটিতে প্রায় ৪০ থেকে ৫০ জন ছাত্রী পড়াশোনা করছিল। হঠাৎ পাহাড়ের একটি বিশাল অংশ ধসে মাদরাসা ভবনের ওপর পড়লে ভেতরে থাকা শিক্ষার্থীরা আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার অভিযানে এ পর্যন্ত ৮ জনের মরদেহ বের করা সম্ভব হয়েছে এবং বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন—রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২) ও উমাইসা বিবি (১৩)। এছাড়া আহতদের মধ্যে আসরা (৯), বেগম জান (১৫) ও ফারেসা বিবির (১২) নাম জানা গেছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ‘দুঃসাহসিকতার’ দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

উখিয়ায় পাহাড় ধসে মাটিচাপা পড়ল মাদরাসা, প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী

আপডেট সময় : ০৯:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬