ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ব্যাংকের আমানতকারীরা সুদসহ পুরো টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী

দেশের সংকটাপন্ন ব্যাংকগুলোর আমানতকারীদের আশ্বস্ত করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, গ্রাহকরা তাদের জমানো প্রতিটি টাকা সুদসহ ফেরত পাবেন। ব্যাংক দেউলিয়া হলে আমানতকারীরা মাত্র দুই লাখ টাকা পাবেন—এমন কোনো নিয়ম কার্যকর হবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। বুধবার জাতীয় সংসদে এক জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।

সংসদে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতকে স্থিতিশীল করতে ইতোমধ্যে পাঁচটি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। আমানত সুরক্ষা আইন সংশোধন করে সুরক্ষার পরিমাণ এক লাখ থেকে বাড়িয়ে দুই লাখে উন্নীত করা হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, গ্রাহকদের সম্পূর্ণ পাওনা ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর এবং এ জন্য কিছুটা ধৈর্যের প্রয়োজন।

ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী জানান, পাঁচটি ব্যাংকের আর্থিক অনিয়ম তদন্তে বিশেষ ফরেনসিক অডিট চলছে। অডিট প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের সম্পদ বাজেয়াপ্ত ও নিলামের মাধ্যমে গ্রাহকদের অর্থ পুনরুদ্ধার করা হবে। বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে অপরাধীদের সম্পদ নিয়ন্ত্রণ ও বিক্রি করে পাওনা আদায় করা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পাহাড় ধসে মাটিচাপা পড়ল মাদরাসা, প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী

ব্যাংকের আমানতকারীরা সুদসহ পুরো টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৯:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬