লক্ষ্মীপুরের রামগতিতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো সাড়ে তিন বছর বয়সী মায়েশা আক্তার ও তিন বছর বয়সী মুজাহিদুল ইসলাম। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মুজাহিদ ও মায়েশা বাড়ির পাশে একসঙ্গে খেলা করছিল। একপর্যায়ে ছোট ভাই মুজাহিদ অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বোন মায়েশাও পানিতে ঝাঁপ দেয়। পরে দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনকেও প্রাণ হারাতে হলো। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























