তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তার হাতে চুম্বন করতে উদ্যত হন। তবে এমিনে এরদোয়ান অত্যন্ত কৌশলে নিজের হাতটি সরিয়ে নেন এবং স্বাভাবিকভাবে সৌজন্য বিনিময় করেন।
বুধবার ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই ভিডিওটি প্রকাশ করার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আয়োজিত নৈশভোজের আগে লালগালিচায় এই ঘটনাটি ঘটে। সেই সময় ম্যাক্রোঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁ।
ন্যাটো সম্মেলনে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা বাজেট এবং ইউক্রেন যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য বিশ্ব নেতারা একত্রিত হয়েছিলেন। তবে এই আনুষ্ঠানিকতার মাঝে ম্যাক্রোঁ ও এমিনে এরদোয়ানের এই সৌজন্য বিনিময়ের মুহূর্তটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর নজর কেড়েছে।
রিপোর্টারের নাম 
























