ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার: বেলাবোতে দোয়া মাহফিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের মা এবং দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আগামী শনিবার (১১ জুলাই)। ২০১১ সালের ১ জুলাই তিনি পরলোকগমন করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলার পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বেগম খোরশেদা বানু ছিলেন নরসিংদীর ঐতিহ্যবাহী ডেপুটি বাড়ির সন্তান। তার বাবা আবদুল গফুর ছিলেন ব্রিটিশ আমলের প্রথম দিকের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। ইডেন স্কুলের মেধাবী এই ছাত্রী সারাজীবন জ্ঞানচর্চা ও সমাজসেবায় নিবেদিত ছিলেন। তিনি ডাক ও তার বিভাগের সাবেক মহাপরিচালক নাসিরউদ্দিন আহমদের বোন এবং শহীদ বুদ্ধিজীবী প্রফেসর গিয়াসউদ্দিন আহমদের বড় বোন ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি সাবেক কেবিনেট সচিব ও খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের সহধর্মিণী ছিলেন। তার তিন সন্তানই উচ্চশিক্ষায় শিক্ষিত এবং স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পাহাড় ধসে মাটিচাপা পড়ল মাদরাসা, প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী

বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার: বেলাবোতে দোয়া মাহফিল

আপডেট সময় : ০৯:২৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬