ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

পর্যটন ভিসা সহজ করল সৌদি আরব: এক প্যাকেজেই মিলবে টিকিট ও আবাসন সুবিধা

বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও স্মার্ট করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এই নতুন ব্যবস্থার আওতায় পর্যটকরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমেই ভিসা, বিমানের টিকিট এবং হোটেলের আবাসনসহ প্রয়োজনীয় সকল সুবিধা ভোগ করতে পারবেন। মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। ভ্রমণকারীরা এখন থেকে একক প্ল্যাটফর্ম ব্যবহার করে টিকিট বুকিং, হোটেল নির্বাচন এবং ইলেকট্রনিক ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন। সরকারের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, এই ডিজিটাল সেবার মাধ্যমে পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা আরও আনন্দদায়ক হবে। এটি সৌদি আরবকে বিশ্বের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। তবে এই সুবিধা কেবল সেই সব এজেন্সির মাধ্যমেই পাওয়া যাবে যাদের শক্তিশালী ডিজিটাল অবকাঠামো ও সার্বক্ষণিক গ্রাহক সেবা নিশ্চিত করার সক্ষমতা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন নাহিদ রহমান

পর্যটন ভিসা সহজ করল সৌদি আরব: এক প্যাকেজেই মিলবে টিকিট ও আবাসন সুবিধা

আপডেট সময় : ০৭:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬