ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বৈরী আবহাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

টানা বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান আবহাওয়ায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র, ঝরনা এবং পাহাড়ি ট্রেইলে পর্যটকদের যাতায়াত ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে পর্যটক এবং ট্যুর অপারেটরদের প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় গোমতী নদীর চরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

বৈরী আবহাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৯:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬