ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে ‘আইন অমান্য’ আন্দোলনের ডাক

ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকার সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে দেশের সাংবিধানিক ও বিচারিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বারাকের মতে, বর্তমান মন্ত্রিসভার দেশ পরিচালনার কোনো যোগ্যতা বা দক্ষতা নেই।

সম্প্রতি এক বক্তব্যে এহুদ বারাক সতর্ক করে বলেন, সরকারের এমন একগুঁয়েমি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। গাজা ও লেবাননসহ বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধের প্রতিকূল ফলাফল এবং সরকারের ব্যর্থতার কারণে ইসরায়েলের ভেতরে বর্তমানে তীব্র রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বর্তমান রাজনৈতিক ধারার বিরুদ্ধে কঠোর আন্দোলনের বিকল্প নেই বলে তিনি মনে করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিকূলতায় আত্মবিশ্বাস হারান ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক: মনোবল বাড়াতে প্রয়োজন খেলাধুলা ও মেন্টরশিপ

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে ‘আইন অমান্য’ আন্দোলনের ডাক

আপডেট সময় : ০৫:৩৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬