ইরানের শহীদ নেতা ও তাঁর পরিবারের সদস্যদের ঐতিহাসিক জানাজা উপলক্ষে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এক কড়া বার্তা দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এ দেশের শহীদদের, বিশেষ করে শহীদ উম্মাহর ইমামের হত্যাকারীরা তাদের কৃতকর্মের উপযুক্ত শাস্তি পাবে। তাঁর মতে, চূড়ান্ত প্রতিশোধের পদক্ষেপ পবিত্র কুদস (জেরুজালেম) মুক্তির মাধ্যমে বাস্তব রূপ লাভ করবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে গালিবাফের বার্তার বিবরণ প্রকাশ করেছে। বার্তায় স্পিকার উল্লেখ করেন, নেতাকে হারানোর বেদনা এবং দেশের রাজধানীতে তাঁর পবিত্র দেহের শেষ উপস্থিতি এক ঐতিহাসিক মুহূর্ত। এটি জনগণের নতুন জাগরণের মাধ্যমে মহাকাব্য ও সচেতনতায় রূপান্তরিত হয়েছে, যা ইসলামি ইরান এবং সমগ্র ইসলামি বিশ্বের নিশ্চিত বিজয়ের পথকে আরও ত্বরান্বিত করেছে।
গালিবাফ বলেন, যে জাতি ৪৭ বছর ধরে বিপ্লবের অগ্রসেনা হিসেবে ভূমিকা পালন করছে, তারা গত চার মাসে প্রতি রাতে ‘আমেরিকার মৃত্যু হোক’ এবং ‘ইসরাইলের মৃত্যু হোক’ ধ্বনি দিয়ে শহীদ ইমামের হত্যাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেছে এবং প্রতিশোধের দাবি জানিয়েছে। তিনি আরও বলেন, আল্লাহর প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত। ইরানের ভূমিতে আগ্রাসনকারীরা এবং দেশের শহীদদের হত্যাকারীরা তাদের কর্মের উপযুক্ত শাস্তি পাবে।
স্পিকার আরও বলেন, এই জাগ্রত জাতি তাদের নেতাকে বিদায় জানিয়েছেন এবং গত চার মাসের মতোই প্রজ্ঞাবান ধর্মীয় নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হুসেইনি খামেনির প্রতি আনুগত্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের মর্যাদা উপলব্ধি করতে হবে এবং অধিকার প্রতিষ্ঠার জন্য কোনো প্রচেষ্টায় কমতি রাখা যাবে না।
রিপোর্টারের নাম 























