ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

তজুমদ্দিনে চাঁদা না পেয়ে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেপ্তার ৪

ভোলার তজুমদ্দিনে চাঁদা দিতে অস্বীকার করায় এক নারী ও এক পুরুষকে অসামাজিক কার্যকলাপের মিথ্যা অপবাদ দিয়ে জুতার মালা পরিয়ে প্রকাশ্যে হেনস্তা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার অনুযায়ী, স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সদস্যরা ভুক্তভোগী শাহে আলমের কাছে সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে এবং অপর এক নারীকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। পরে তাদের গলায় জুতার মালা পরিয়ে জনসম্মুখে অপমান ও হেনস্তা করা হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে চার আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন নাহিদ রহমান

তজুমদ্দিনে চাঁদা না পেয়ে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৭:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬