ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

রাজধানীর মিরপুরে পুলিশের মেগা অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২০

রাজধানীর মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় এই চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানা থেকে ৪১ জন এবং পল্লবী থানা থেকে সর্বোচ্চ ৪২ জনকে আটক করা হয়েছে। এছাড়া কাফরুল, দারুস সালাম, শাহআলী, ভাষানটেক ও রূপনগর থানা এলাকা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সংঘবদ্ধ অপরাধী চক্র, কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী এবং মাদক কারবারিরা রয়েছে। অনেকের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অভিযানের সময় বেশ কিছু চোরাই মোবাইল ফোন ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে সাঙ্গুর পানি বৃদ্ধি: নাফাখুমে আটকা পড়েছেন ৬৯ পর্যটক

রাজধানীর মিরপুরে পুলিশের মেগা অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২০

আপডেট সময় : ০৪:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬