রাজধানীর পল্লবী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ‘আশিক গ্রুপ’-এর চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. দুলাল হোসেন (৩২), কামাল হোসেন রুবেল (৩০), মৃদুল সরকার (২০) ও শামীম হোসেন পলু (২৭)। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার একাধিক টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুলাল হোসেনের বিরুদ্ধে মাদক, ডাকাতি ও হত্যাচেষ্টাসহ আটটি মামলা রয়েছে। এছাড়া কামাল হোসেন রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী ও শিশু নির্যাতনসহ আটটি এবং শামীম হোসেন পলুর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 
























