ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ভারী বর্ষণে চট্টগ্রাম রেললাইন জলমগ্ন, এক ঘণ্টা থমকে ছিল পর্যটক এক্সপ্রেস

চট্টগ্রামে টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে রেললাইন, যার ফলে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি প্রায় এক ঘণ্টা আটকে ছিল। পরে পানি সরে গেলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

মঙ্গলবার রেলওয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। এরপর বেলা ১২টা ১০ মিনিটের দিকে ষোলশহর স্টেশন অতিক্রম করার পর রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেনটি থেমে যায়। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর বেলা ১টার দিকে পানি কিছুটা নেমে গেলে ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

তিনি আরও বলেন, ভারী বর্ষণের কারণে কক্সবাজার রুটের লোহাগাড়া ও চকরিয়া এলাকায় রেললাইনের ওপর গাছ পড়ে। সেগুলো দ্রুত সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে।

রেলওয়ের ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) তারেক মুহাম্মদ ইমরান জানান, ষোলশহর এলাকায় ভারী বর্ষণের পানির চাপে একটি সেতুর পাশের সাইডওয়ালের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঢাকা ও সিলেট রুটসহ অন্যান্য লাইনে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি এবং নির্ধারিত সময়েই ট্রেনগুলো চলাচল করছে।

এদিকে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাত। অতিবৃষ্টির কারণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং নিচু এলাকার সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচলেও বিঘ্ন ঘটেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় গোমতী নদীর চরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

ভারী বর্ষণে চট্টগ্রাম রেললাইন জলমগ্ন, এক ঘণ্টা থমকে ছিল পর্যটক এক্সপ্রেস

আপডেট সময় : ০৬:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬