ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

পাহাড় ধসে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ, খোলা হয়েছে ১৮ আশ্রয়কেন্দ্র

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বালুচরা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন রাস্তা থেকে মাটি ও গাছ অপসারণের কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে আসার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। আশ্রয়কেন্দ্রে আসা সাধারণ মানুষের জন্য খাবার ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিকূলতায় আত্মবিশ্বাস হারান ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক: মনোবল বাড়াতে প্রয়োজন খেলাধুলা ও মেন্টরশিপ

পাহাড় ধসে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ, খোলা হয়েছে ১৮ আশ্রয়কেন্দ্র

আপডেট সময় : ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬