ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ভারতে বসে উসকানি: পলাতক নেতাদের বিষয়ে দিল্লির সঙ্গে আলোচনার ঘোষণা

ভারতে অবস্থানরত পলাতক রাজনৈতিক নেতাদের উসকানিমূলক বক্তব্যের বিষয়টি নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে, ভারতে অবস্থানরত পলাতক কিছু নেতা ঢাকাকে ‘রক্তের বন্যায় ভাসিয়ে দেওয়ার’ মতো উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং কর্মীদের আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর নির্দেশনা দিচ্ছেন। তিনি এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “আপনার এই কথাটার সাথে আমি একমত যে, ভারতে বসে তারা যে কাজটা করছেন, রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা এটা নিয়ে আগেও আমাদের সরকার থেকে কথা বলেছি, এটা বলা হবে।”

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, এই নেতাদের মধ্যে অনেকেই মামলার আসামি, কারো কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, এমনকি কারো কারো সাজাও হয়ে গেছে। তিনি জোর দিয়ে বলেন, “কথা বলা দূরে থাক, তাদের তো আমাদের কাছে হস্তান্তর করারই কথা আছে। আমরা সেই জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে এই কথা নিয়মিতভাবে বলা হচ্ছে, আমরা সেটা চালিয়ে যাব।”

সম্প্রতি তুরাগ নদে কিছু ব্যক্তির মৃত্যুর ঘটনা নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। এ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, “ওখানে কিছু মৃত্যু হয়েছে। খুবই আনএক্সপেক্টেড, আমরা প্রায় বলি যেটা হতে পারে না, এটা হওয়া উচিত না। কিন্তু আপনারা জানেন ঘটনাগুলো কীভাবে হয়েছে।” তিনি জানান, সরকার এ বিষয়ে তদন্ত করবে যে এর সঙ্গে কেউ জড়িত আছে কি না। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তারা পালাতে গিয়েই এমন পরিস্থিতিতে পড়েছিলেন। তিনি এই ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণহত্যার বিচার ও গণভোটের দাবিতে সংসদ ভবনের সামনে ১১ দলের মানববন্ধন

ভারতে বসে উসকানি: পলাতক নেতাদের বিষয়ে দিল্লির সঙ্গে আলোচনার ঘোষণা

আপডেট সময় : ০৩:২৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬