ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা মনি হত্যা মামলার রায় পেছাল

চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত শিশু জান্নাতুল নাঈম ইরা মনি (৮) হত্যা মামলার রায় ঘোষণা পেছানো হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলেয়া রায় ঘোষণার কথা থাকলেও, তা ঘোষণা করেননি।

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বেঞ্চ সহকারী আব্বাস হোসেন জানান, রায় দুয়েক দিন পিছিয়েছে। সম্ভাব্য আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণার নতুন তারিখ হতে পারে।

মামলাটির একমাত্র আসামি বাবু শেখের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণের চেষ্টা ও হত্যার অভিযোগ আনা হয়েছে। বিচার কার্যক্রম শেষে রাষ্ট্রপক্ষ ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য উপস্থাপন করেছে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি বর্তমানে রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে।

উল্লেখ্য, গত ১ মার্চ সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এলাকায় শিশু ইরাকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তার শ্বাসনালি কেটে হত্যার অভিযোগ ওঠে বাবু শেখের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ইরাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ তার মৃত্যু হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণহত্যার বিচার ও গণভোটের দাবিতে সংসদ ভবনের সামনে ১১ দলের মানববন্ধন

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা মনি হত্যা মামলার রায় পেছাল

আপডেট সময় : ০৩:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬