ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন উদীয়মান ফুটবলার জুবা

খুলনার রূপসা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কায়কোবাদ আহমেদ জুবা (২৬) নামে এক ফুটবলারের করুণ মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার রামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুবা রামনগর গ্রামের আ. সামাদ শেখের ছেলে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যোবায়ের আহমেদ জুবা একজন দক্ষ খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন। তিনি রামনগর প্রিমিয়ার লিগের (আরপিএল) একজন আইকনিক খেলোয়াড় হিসেবে সুনাম কুড়িয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছয় মাস বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে ফিউচার টার্গেট যুব একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংহাইয়ের আদলে ঢাকাকে ঢেলে সাজানোর উদ্যোগ

রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন উদীয়মান ফুটবলার জুবা

আপডেট সময় : ১২:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬