কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদী থেকে এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেতবাড়ীয়া ইউনিয়নের বনগ্রাম খেয়াঘাট এলাকার নদীতে ভাসমান অবস্থায় লাশটি স্থানীয়দের নজরে আসে এবং পরে পুলিশ তা উদ্ধার করে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ২-৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এবং তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, যেহেতু লাশটি নদী থেকে উদ্ধার করা হয়েছে, তাই নৌ পুলিশ এ ব্যাপারে তদন্ত এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে বনগ্রাম খেয়াঘাটের পাশে নদীতে ভাসমান লাশটি প্রথম স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরনে কফি রঙের হাফহাতা শার্ট ছিল।
রিপোর্টারের নাম 

























