ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

খুলনায় পুলিশকে হেনস্তা: বহিষ্কৃত হলেন শ্রমিক দল নেতা দুলাল

খুলনার সোনাডাঙ্গায় মাদক মামলায় আটক দুই ব্যক্তিকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা শেখ দুলাল। এ সময় তার সহযোগী মো. শরিফুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় তারা মদ্যপ অবস্থায় ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাদকবিরোধী অভিযানে পারভেজ শেখ ও মো. আব্দুল্লাহ নামের দুই ব্যক্তিকে আটক করে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। গভীর রাতে তাদের ছাড়িয়ে নিতে থানায় যান দুলাল ও তার সঙ্গীরা। সেখানে দায়িত্বরত এসআই নাদিম মাহমুদ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন দুলাল। একপর্যায়ে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে অত্যন্ত অশোভন আচরণ করেন।

এই ঘটনার পর রাতেই দুলাল ও শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোস্তফা শেখ দুলালকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে মহানগর শ্রমিক দল। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দলীয় নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংহাইয়ের আদলে ঢাকাকে ঢেলে সাজানোর উদ্যোগ

খুলনায় পুলিশকে হেনস্তা: বহিষ্কৃত হলেন শ্রমিক দল নেতা দুলাল

আপডেট সময় : ০৭:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬