নড়াইলের লোহাগড়ায় গভীর রাতে বসতঘরের ওপর পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক উল্টে পড়ে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী খালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের বড় বোন গুরুতর আহত হয়েছেন।
নিহত মিতু খানম (১৩) ও আহত শামিমা আক্তার সেতু (১৬) ওই এলাকার হাফিজার মোল্লার মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগামী পাথরবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি টিনের ঘরের ওপর উল্টে যায়। ওই সময় ঘরে ঘুমিয়ে থাকা দুই বোন ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিতুকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টারের নাম 

























