বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ডেপুটি গভর্নরসহ সকল চুক্তিভিত্তিক কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সরকারের পরামর্শে পদত্যাগপত্র জমা দেন তৎকালীন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও মো. খুরশীদ আলম।
তাদের শূন্য পদে ২০২৪ সালের ৮ই সেপ্টেম্বর জাকির হোসেন চৌধুরী এবং কবির আহাম্মদকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে, সাম্প্রতিক সরকারি সিদ্ধান্তে এখন জাকির হোসেন চৌধুরীর সেই নিয়োগ বাতিল করা হলো।
রিপোর্টারের নাম 





















