ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মরদেহ কোমে, পরবর্তী দাফন অনুষ্ঠান ইরাকেও

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ দাফন অনুষ্ঠানের পরবর্তী ধাপের জন্য পবিত্র শহর কোমে এসে পৌঁছেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও ফুটেজে কোম প্রদেশের ঐতিহ্যবাহী জামকারান মসজিদের ওপর একটি হেলিকপ্টার উড়তে দেখা যায়। রাষ্ট্রীয় মাধ্যমটি জানায়, এই হেলিকপ্টারটিতেই খামেনির মরদেহ বহন করা হচ্ছিল।

কর্মসূচি অনুযায়ী, আগামী দিনগুলোতে কোমে এই অন্ত্যেষ্টিক্রিয়া শোভাযাত্রা ও অন্যান্য আনুষ্ঠানিকতা অব্যাহত থাকবে। কোমে শ্রদ্ধা নিবেদন শেষে খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ এবং কারবালায় নিয়ে যাওয়া হবে। সেখানেই পরবর্তী ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মরদেহ কোমে, পরবর্তী দাফন অনুষ্ঠান ইরাকেও

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মরদেহ কোমে, পরবর্তী দাফন অনুষ্ঠান ইরাকেও

আপডেট সময় : ১২:৩৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬