ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

কলকাতায় কিশোরীকে ধর্ষণের পর জীবন্ত বস্তাবন্দি করে পুকুরে নিক্ষেপ, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

কলকাতার দক্ষিণ শহরতলির বারুইপুরে এক কিশোরীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কিশোরীকে মৃত অবস্থায় নয়, বরং জীবিত থাকাবস্থায় বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। চিকিৎসকদের মতে, কিশোরীর ফুসফুসে কাদা পানি পাওয়া গেছে, যা প্রমাণ করে যে পানিতে ডোবার সময় সে বেঁচে ছিল এবং শ্বাস নেওয়ার চেষ্টা করছিল।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, হত্যার আগে ওই কিশোরী পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল। তার শরীরে এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ এবং পানিতে ডুবে শ্বাসরোধ হওয়াই মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ প্রভাস মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে, যাকে ঘটনার দিন কিশোরীর পিছু নিতে দেখা গিয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত যুবক বিভ্রান্তিকর তথ্য দিলেও পুলিশ ধারণা করছে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের পরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করতে স্থানীয় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে স্ত্রীকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ, গা ঢাকা দিয়েছেন স্বামী

কলকাতায় কিশোরীকে ধর্ষণের পর জীবন্ত বস্তাবন্দি করে পুকুরে নিক্ষেপ, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

আপডেট সময় : ১১:৩০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬