ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

নাহিদ রানার ৬ উইকেটের রেকর্ডগড়া বোলিংয়ের পরও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

জিম্বাবুয়ে সফরে টেস্টের পর ওয়ানডে সিরিজের শুরুটাও চরম হতাশাজনক হলো বাংলাদেশের জন্য। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ২৫ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। এই হারের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল সফরকারীরা।

ম্যাচে জয়ের জন্য ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে নুরুল হাসান সোহান ৩১ এবং তাওহিদ হৃদয় ২৫ রান করলেও বাকি ব্যাটাররা ছিলেন পুরোপুরি ব্যর্থ। জিম্বাবুয়ের পেসারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ইভানস ও এনগারাভা তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে থামিয়ে দিয়েছিলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তার গতির ঝড়ে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। মাত্র ২১ রান খরচ করে একাই ৬ উইকেট শিকার করেন নাহিদ। তাসকিন আহমেদ নেন দুটি উইকেট। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন নায়ামুরি। তবে বোলারদের দাপটের দিনে ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে স্ত্রীকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ, গা ঢাকা দিয়েছেন স্বামী

নাহিদ রানার ৬ উইকেটের রেকর্ডগড়া বোলিংয়ের পরও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

আপডেট সময় : ১১:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬