ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

লেবার পার্টিতে নাজমুল ইসলাম তালুকদারের যোগদান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষার আহ্বান ডা. ইরানের

বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. নাজমুল ইসলাম তালুকদার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ লেবার পার্টিতে যোগদান করেছেন। সোমবার বাদ মাগরিব রাজধানীর হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালে আয়োজিত এক অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তিনি এই যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী, দফতর সম্পাদক মো. মিরাজ খান, অর্থ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা সভাপতি মো. ফেরদাউস আলম, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, ঢাকা মহানগর ছাত্র মিশনের আহ্বায়ক মো. রায়হান উদ্দিন সনি, সদস্য মো. সাব্বির আহমেদসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করতে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, যারা গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও আইনের শাসনে বিশ্বাস করে না, তারাই জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে।

ডা. ইরান দৃঢ় কণ্ঠে বলেন, “আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না।” তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগ ও চেতনাকে ধারণ করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিকে তৃণমূল থেকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

যোগদান শেষে নবাগত নেতা মো. নাজমুল ইসলাম তালুকদার বাংলাদেশ লেবার পার্টির আদর্শ, নীতি ও কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দলের সঙ্গে থেকে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে স্ত্রীকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ, গা ঢাকা দিয়েছেন স্বামী

লেবার পার্টিতে নাজমুল ইসলাম তালুকদারের যোগদান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষার আহ্বান ডা. ইরানের

আপডেট সময় : ১১:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬